শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহররাস্তিতে সেনাবাহিনীর  বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ  বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৫ পিএম
শাহররাস্তিতে সেনাবাহিনীর  বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ  বিতরণ
শাহররাস্তিতে সেনাবাহিনী বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ  প্রদান করেছে। রবিবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজন ও তত্ত্বাবধানে  শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সূচীপাড়া  ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট  সূত্র জানায়, এবার চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘমেয়াদী বন্যায় বেশিরভাগ ফসলি জমিনের ফসল এবং  বীজতলা নষ্ট হয়ে যায়। ওই হিসেবে চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। ওই হিসেবে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কিছু কৃষকদের মাঝে এ উপকরণ  ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি, (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির  আরাফাত , উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার  ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সেনা সদস্য,সরকারি  দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প  শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চাঁদপুর আর্মি ক্যাম্প  এ জনপদের  বন্যার্থদের  মাঝে এই রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ করল।এ কার্যক্রম সমগ্র জেলায় অব্যাহত থাকবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।