বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

যুব ঐক্য পরিষদকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কাছে ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৩২ পিএম
যুব ঐক্য পরিষদকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কাছে ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি তুলে দিচ্ছেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

‘যুবকরাই শক্তি, যুবকরাই অহংকার’ বিষয়টি গুরুত্ব দিয়ে যুব ঐক্য পরিষদকে সাথে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ৮ দফা দাবী বাস্তবায়নসহ একাধিক বিষয়কে অবগত করে দেশের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
৬ অক্টোবর রোববার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, সম্প্রতি সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ঘটনাসমূহ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা এ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নিকট স্মারকলিপি প্রদান করেছি।
তিনি আরও বলেন, ঐক্য পরিষদ একটি মানবাধিকার সংগঠন। যার ৮টি সহযোগী সংগঠন রয়েছে। দেশের যেকোন ক্রান্তিলগ্ন সময়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সবসময় এই সংগঠনের নেতাকর্মীরা নিবেদিত হয়ে কাজ করে। আসন্ন দূর্গোৎসবেও ষষ্ঠী হতে দশমীর বিসর্জন পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীদের প্রশাসনসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতারসহিত পূজো মন্ডপগুলোর সার্বিক তদারকিতে বিশৃঙ্খলা এড়াতে নিয়োজিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি অজিত সাহা, চাঁদপুর সদরের সভাপতি বাসুদেব মজুমদার, পৌরের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ, সদস্য রবি চন্দ্র দাস, সংগঠক দুলাল গোষ্মামী, উৎপল মজুমদার আশিষ, নয়ন রঞ্জন দাশ, পলাশ মজুমদারসহ ছাত্র ঐক্য পরিষদ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।