শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে স্বর্ণখোলা সমাধান হেলা সমাজ পঞ্চায়েত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৫০ পিএম
চাঁদপুরে স্বর্ণখোলা সমাধান হেলা সমাজ পঞ্চায়েত কমিটির অভিষেক

স্বর্ণখোলা সমাধান হেলা সমাজ পঞ্চায়েত নবগঠিত কমিটির অভিষেকে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়।

যাকজমক পূর্ণ জমকালো আয়োজনে চাঁদপুর শহরের স্বর্ণখোলা সমাধান হেলা সমাজ পঞ্চায়েত নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর সোমবার রাতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই অভিষেক হয়। এতে নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর চান মিয়া মাঝি।
অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়। তিনি বলেন, যেকোন সংগঠনই কল্যাণ এবং ঐক্যের জন্য করা হয়। আশা করছি এই সংগঠনটিও যেনো তাদের ঐক্য ধরে রেখে মানবিক ও সামাজিক কাজ এগিয়ে নিতে পারে। যারা এখানে রয়েছেন তাদের মধ্যে যেনো কোন বিভেদকারী ঢুকে পড়তে না পারে সেদিকেও দায়িত্বশীলদের নজর রাখতে হবে। সবাই মিলে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে। আমি সংগঠন এবং এরসাথে জড়িত সবার উত্তোরত্তোর সফলতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, শান্তি এবং মঙ্গলের জন্যই সংগঠন। আর যারা এর গুরু দায়িত্বে রয়েছেন তারা হচ্ছেন যোদ্ধা। মূলত সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া ও দুর্বলদের টেনে নেয়া সহজ হয়। যুব ঐক্য পরিষদ সবসময় অতীতের মতো আগামীতেও আপনাদের পাশে থাকবে। আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
স্বর্ণখোলা সমাধান হেলা সমাজ পঞ্চায়েত কমিটির নবগঠিত কমিটির সভাপতি কীর্তন হরিজন (চৌধুরী) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হরিজন (গোড়াইত) এর সঞ্চালনায় এসব অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ, সংগঠক ও সাংবাদিক সুজন দাস, হেলা সমাজ পঞ্চায়েত কমিটির নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব হরিজন, কোষাধক্ষ্য উত্তম হরিজন, প্রচার সম্পাদক লিটন হরিজন, পিয়ালদার খোকন হরিজনসহ অন্যরা। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আয়োজকরা।

গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩২ এম
গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় সমিতির আওতাধীন হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মিটারে কারচুপি শুধু বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করে না, এটি জননিরাপত্তার জন্যও হুমকি। অনিরাপদ সংযোগের কারণে শর্টসার্কিট, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের ভোল্টেজে সমস্যা দেখা দিতে পারে, যা বৈধ গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Model Hospital

অবৈধ সংযোগের তথ্য দিতে আহ্বান

নিজ নিজ এলাকায় কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কিংবা বিদ্যুতের মিটারে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ-সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ০১৭৬৯৪০০৩২৬ অথবা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তাই বিদ্যুতের অপচয় ও চুরি রোধে সবাইকে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার এবং অনিয়মের তথ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।