শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বিদায়ী পিবিআই পুলিশ সুপার

চাঁদপুরে কর্মকালীন সময়ে সাংবাদিকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি

মো. মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৯:৪২ পিএম
চাঁদপুরে কর্মকালীন সময়ে সাংবাদিকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি

পিবিআই চাঁদপুর এর পুলিশ সুপার এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বাবুরহাটস্থ পিবিআই পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে দায়িত্বকালীন সময়ের কথা আমার অনেক দিন মনে থাকবে।
এখানকার মানুষের ভালোবাসা অকৃত্রিম, আবেগ অপরিসীম। কর্মকালীন এই সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আর এই কাজ করতে গিয়ে অনেক সহযোগিতা পেয়েছি চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের। তাদের সহযোগিতায় আমার কাজগুলো করতে খুবই সহজ হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানেও কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। পরিশেষে আমি সকলের সু স্বাস্থ্য কামনা করছি।
এসময় আরো বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাঈদ হোসেন অপু চৌধুরী, বিডি কারেন্ট নিউজ পোর্টালের সম্পাদক শেখ মহসিন।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩২ এম
গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় সমিতির আওতাধীন হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মিটারে কারচুপি শুধু বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করে না, এটি জননিরাপত্তার জন্যও হুমকি। অনিরাপদ সংযোগের কারণে শর্টসার্কিট, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের ভোল্টেজে সমস্যা দেখা দিতে পারে, যা বৈধ গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Model Hospital

অবৈধ সংযোগের তথ্য দিতে আহ্বান

নিজ নিজ এলাকায় কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কিংবা বিদ্যুতের মিটারে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ-সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ০১৭৬৯৪০০৩২৬ অথবা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তাই বিদ্যুতের অপচয় ও চুরি রোধে সবাইকে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার এবং অনিয়মের তথ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।