শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড: সেলিম আকবর

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:১৮ পিএম
চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড: সেলিম আকবর

শহরের কালিবাড়ি দুগা পুজা মন্ডপ পরিদর্শন শেষে কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলছেন অ্যাড: সেলিম আকবর সহ গণফোরাম নেতৃবৃন্দ ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড:  সেলিম আকবর । বুধবার ( ৯ অক্টোবর)  বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের কালীবাড়ি মন্দির,  নতুন বাজার গোপাল জিওর আখরা,   কুমিল্লার রোড, মিশন রোড সহ শহরের বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন সেলিম আকবর সহ জেলা,  উপজেলা ও শহর গণফোরামের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ সাধারণ  সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার , কালিবাড়ি মন্দির কমিটির কর্মকর্তা রতন মজুমদার,  সদস্য   সাংবাদিক মানিক দাস,  নতুন বাজার গোপাল জিওর  মন্দির কমিটির সাধারণ সম্পাদক  বাপ্পী পাল,   চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সভাপতি মহসিন মিয়াজি,  সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী,  জেলা যুব ফোরামের সভাপতি হাজী আশরাফ বাবু সরকার,  সাধারন  সম্পাদক আলমগীর হোসেন খান,  সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ,  শহর গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাড:  আবু  সুফিয়ান,  জেলা যুব গনফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার,  গন ফোরাম নেতা তাজুল ইসলাম, আশিকাটি  ইউনিয়নের সভাপতি হাসিম গাজী,  লক্ষীপুর ইউনিয়নের সভাপতি নাজিম,  শহর গণফোরাম নেতা হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩২ এম
গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় সমিতির আওতাধীন হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মিটারে কারচুপি শুধু বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করে না, এটি জননিরাপত্তার জন্যও হুমকি। অনিরাপদ সংযোগের কারণে শর্টসার্কিট, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের ভোল্টেজে সমস্যা দেখা দিতে পারে, যা বৈধ গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Model Hospital

অবৈধ সংযোগের তথ্য দিতে আহ্বান

নিজ নিজ এলাকায় কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কিংবা বিদ্যুতের মিটারে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ-সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ০১৭৬৯৪০০৩২৬ অথবা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তাই বিদ্যুতের অপচয় ও চুরি রোধে সবাইকে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার এবং অনিয়মের তথ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।