বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ইসলামি যুব আন্দোলন নেতৃবৃন্দ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:২২ পিএম
চাঁদপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ইসলামি যুব আন্দোলন নেতৃবৃন্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর)’ সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মুহা, বাহাউদ্দিন বাহারের ব্যবস্থাপনায় পুরানবাজার দাসপাড়া, পালপাড়া, ঘোষপাড়া, হরিসভা মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা, হাবিবুর রহমান বলেন, প্রতিটি পূজা ম-পে নিরাপত্তার সার্বক্ষণিক সহযোগিতায় আপনাদের পাশে থাকব। যদি কেউ কোন অরাজকতা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাঁয়তারা করেন তাহলে সাথে সাথে তাদের ধরে আমাদের খবর দিবেন নতুবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন।

তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত, যুগ্ম সম্পাদক তানজিল পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ আবু তালহা, সদর উপজেলা সহ-সভাপতি মুহা, সাইদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক হাফেজ মুহা নেয়ামত উল্লাহ ফরিদসহ ইসলামী যুব আন্দোলনে স্থানীয় নেতাকর্মীরা।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।