বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রূপসা উত্তর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে

মৌচাকে ঢিল মারার চেষ্টা করবেন না : সাবেক মেয়র মঞ্জিল হোসেন

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৮ এম
মৌচাকে ঢিল মারার চেষ্টা করবেন না : সাবেক মেয়র মঞ্জিল হোসেন
ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকালে ৭নং ওয়ার্ডের পূর্ব গাব্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
এ সময় বক্তারা বলেন, ” গত ১৭ বছর আমাদের এমন কোনো নেতা কর্মী নেই যারা আওয়ামীলীগ দ্বারা নির্যাতনের শিকার হননি। এখনো তারা তলে তলে সুঁই মারার চেষ্টা করে যাচ্ছে। তাদের বলে দিতে চাই- মৌচাকে ঢিল মারার চেষ্টা করবেন না, মৌচাকে ঢিল মারলে পরিনতি ভালো হবে না। খুনি হাসিনা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আপোষহীন নেত্রী বন্ড দিয়ে দেশের বাহিরে না গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন আজ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। খালেদা জিয়া ঠিকই দেশে আছেন। তিনি বলেছেন ” বিদেশে আমার কিছু নেই, এই দেশ আমার, এদেশের মানুষ আমার। এ মানুষকে একা রেখে আমি বিদেশে যেতে পারিনি।”
ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, হুমায়ুন কবির টিপু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য জহিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু হোসেন , সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাবেক ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র নেতা রাজা মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।