বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর ওসি মোহাম্মদ ইয়াসিন কে বিদায়ী সংবর্ধনা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:৩১ পিএম
হাইমচর ওসি মোহাম্মদ ইয়াসিন কে বিদায়ী সংবর্ধনা
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন কে বিদায়ী সংবর্ধনা জানান উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একইসাথে আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাজারের ব্যবসায়িরা বিদায়ী ওসিকে শুভেচ্ছা জানিয়েছেন।
১৪ অক্টোবর ২০২৪ সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। মাজহারুল ইসলাম শফিক বলেন, হাইমচর উপজেলার শৃঙ্খলা রক্ষায় আপনার দক্ষ নেতৃত্ব ছিল প্রসংশনীয়। স্বৈরাচারী সরকার পদত্যাগের পরও আইন শৃঙ্খলা রক্ষায় আপনার ভূমিকা ছিল অবিস্মরণীয়। সদ্য অনুষ্ঠিত দুর্গাপূজায় আপনি যে দায়িত্ববোধ দেখিয়েছেন তা হাইমচরবাসী স্মরনে রাখবে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন আমরা জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। এজন্য আপনাদের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগী বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, ব্যবসায়ি বিল্লাল হোসেন, নজির দেওয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।