বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:০৬ পিএম
শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন

➤ অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক দিপুর হাত ধরে আবারো গ্রাম বাংলায় ফিরে আসলো ফুটবল উন্মাদনা।
➤ দেশী, বিদেশী ও স্থানীয় খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত
➤ স্থানীয় পর্যায়ে এমন বড় টুর্নামেন্ট আয়োজনে খুশী উপজেলাবাসী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩ টায় শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

Model Hospital

চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রদল ও চিতোষী ডিগ্রি  কলেজ ছাত্রদলের আয়োজনে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুরসহ কয়েকটি জেলার মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ফুটবল একাদশ অংশ নেয়।

শারাফাত করিম শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আতাহার আহমেদ তানভীর।

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক জাহিদুল ইসলাম দীপু জানান, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব অতিতের মতো এবারও বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহন করেছে, পাশাপাশি আমাদের ক্লাবে জাতীয়, স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রয়েছে, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব সবসময় সুন্দর খেলা উপহার দেওয়ার চেষ্টা করে।

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে মাঠে প্রধান আকর্ষণ ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম। এছাড়াও উভয় দলে মোট ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়। ৬০ মিনিটের নির্ধারিত খেলায় ৩-০ গোলে জয় পায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। ম্যাচে সেরা পুরস্কার জিতেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital