বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

থমথমে বঙ্গভবন এলাকার অবস্থা, নিরাপত্তা জোরদার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ পিএম
থমথমে বঙ্গভবন এলাকার অবস্থা, নিরাপত্তা জোরদার

বঙ্গভবনের সামনে পাহারায় সাঁজোয়া যান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে অবরোধ, বিক্ষোভ, একপর্যায়ে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর সদস্যরা। তারপর তারা সেই ভাঙা ব্যারিকেড ফের জুড়েছেন।

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে একটি প্রকাশনায় রাষ্ট্রপতির বরাতে ছাপা তার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত হবে বলে ঘোষণা দেন। এরপর আজ বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের গণজমায়েত।

গণজমায়েতে অবিলম্বে ’৭২ এর সংবিধানকে বাতিল ও সেই সংবিধানের জায়গায় ’২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন সংবিধান, চলতি সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ করাসহ পাঁচদফা দাবি জানানো হয়। পরে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হয়।

Model Hospital

এমন এক সময় বঙ্গভবন থেকে আমাদের প্রতিবেদক জানান, সেখানে আন্দোলনকারীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ফেলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এমন সময় কিছু আন্দোলনকারীর ওপর পুলিশি লাঠিচার্জ হয়েছে বলে অভিযোগ উঠলে অন্যরা মারমুখী হয়ে ওঠেন। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় সেনা সদস্যরা পুলিশ সদস্যদের ভেতরে নিয়ে সামনের সারিতে অবস্থান নেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে ফের ব্যারিকেড তৈরি করেন। যদিও তার ওপর দাঁড়িয়ে বিক্ষোপ প্রদর্শন করতে দেখা গেছে জনতাকে।

এর আগে সড়ক অবরোধের সময় আন্দোলনকারীরা এক ঘণ্টার মধ্যে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সেখানে আসার দাবি জানান। তারা এই উপদেষ্টার কাছ থেকে তাদের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। যদিও তিনি সেখানে যাননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।