মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচির নামে ফি আদায়কালে

লাখ টাকার ঋণের ফাঁদ; হাজীগঞ্জের দুই প্রতারক ফরিদগঞ্জে আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম
লাখ টাকার ঋণের ফাঁদ; হাজীগঞ্জের দুই প্রতারক ফরিদগঞ্জে আটক

দেশের পাচার হওয়া লক্ষ কোটি টাকা ফিরে এনে বেকার ও সাধারন মানুষের মাঝে বিনা সুদে ঋণ দেওয়ার নাম করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন ফরিদগঞ্জের পল্লীতে সদস্য সংগ্রহ, চাঁদা ও ফি আদায় কালে এক নারীসহ দুইজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পুলিশ রহস্যজনক কারনে প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়।

আটকৃতরা হলেন, নারগিস বেগম (৩০) ও মাহমুদ খাঁন (২৫) তাদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায়।

৯ নভেম্বর শনিবার চাঁদপুরের ফরিদঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

Model Hospital

স্থানীয়রা জানান, গত কয়েকমাস ধরে হাজীগঞ্জ উপজেলা থেকে নারগিস আক্তার নামে একজন মহিলা ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নাম করে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর, কড়ৈতলীসহ বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ ও জনপ্রতি ৩০ টাকা সংগ্রহ করে।

শনিবার (৯ নভেম্বর) নারগিস আক্তার ছাড়া মাহমুদ খাঁন নামে আরেকজন যুবক মিটিং করার জন্য সাহাপুর গ্রামে আসে।

কথিত সংগঠন আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহাবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সদস্যদের জনপ্রতি ৮শ থেকে ১হাজার টাকা আদায় করার চেষ্টা করে তারা।

এসময় স্থানীয় কিছু লোকের বিষয়টি সন্দেহ হলে তারা তাদের চ্যালেঞ্জ করে এবং সংগঠনের কাগজপত্র দেখাতে বলে। এই সময়ে তাদেরকে সাহাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে একটি দোকানে আটকে রাখে স্থানীয় জনতা। পরে জনতার কাছে তারা জানায়, তাদের সংগঠনের উদ্যোগে ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগে জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করবে। তাদের সংগঠনের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে যোগাযোগ রয়েছে তারা জানায়। লুণ্ঠিত ও পাচারকৃত অর্থ সরকার ফিরিয়ে এনে তাদের সংগঠেনর মাধ্যমে ভর্তিকৃত সদস্যদের ১ লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দিবে।

এসময় তাদের কাছে কিছু সদস্য সংগ্রহ ফরম ও লিফলেট পাওয়া যায়।

স্থানীয় আব্দুল কুদ্দুছ, অপু শেখ, ফরিদা বেগম, মারজান বেগম, খুরশিদা বেগমকে ঋণ দিবে বলে আমাদের কাছ থেকে সদস্য ফরম বাবদ ৩০টাকা এবং ঢাকা যাওয়ার জন্য ৮শত টাকা করে নিতে এসেছে। আজ আবার খাওয়া দাওয়ার জন্য প্রতি সদস্য থেকে ২০ টাকা করে নিয়েছে। আমরা এর আগেও এরকম প্রতারণার স্বীকার হয়েছি।

স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন জানান, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে এনজিও বা সমাজ সেবা কর্তৃক সমিতির কোনো নিবন্ধনি নেই। তারা একটি ভুঁইপোড় সংগঠনের নাম দিয়ে শতাধিক নারী-পুরুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমি ঘটনাটি যেনে থানা পুলিশকে খবর দেই।

থানা পুলিশের উপস্থিতিতে মুচলেকা আদায় এবং সদস্য বাবদ নেয়া তিন হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই খোকন দাস জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কারো কোন অভিযোগ না থাকায় তাদের স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় চেড়ে দেওয়া হয়েছে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।