শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:৪৮ পিএম
চাঁদপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করের সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী জাতের বীজ, সার এবং বোরো ধানের হাইব্রিড জাতের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় তিনি বলেন, সরকারের যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, তা যেন সর্বোত্তম ভাবে ব্যবহার হয়। যাতে করে চাঁদপুর কৃষি তথা বাংলাদেশ এগিয়ে যায়।
তিনি আরো বলেন, বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ, সরকার আপনাদেরকে বিনামূল্যে বীজ ও সার দেন যাতে করে আপনারা সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারেন। দেশের খাদ্য উৎপাদনে আপনাদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে কৃষি প্রণোদনার কাজটি নিয়মিত করা হচ্ছে। আপনাদের খাদ্য উৎপাদনে পরামর্শ দেয়ার জন্য কৃষি বিভাগও কাজ করছে। যে কারণে আগের তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। আশা করি আপনারা এই সার ও বীজ সঠিকভাবে কাজে লাগাবেন।
এসময় চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়, চাঁদপুর সদর কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: এই কর্মসূচিতে ৪ হাজার ৪ শ কৃষককে দেওয়া হবে জনপ্রতি ৫ কেজি করে বোরো, উফশী বীজ ও ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ১১শ কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ প্রদান করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।