মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে

রাতে ঝগড়া, গভীর রাতে তানজিনার আ’ত্মহ’ত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৩৬ পিএম
রাতে ঝগড়া, গভীর রাতে তানজিনার আ’ত্মহ’ত্যা
রাতে গৃহবধূর সাথে ঝগড়া । গভীর রাতে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী আসমা আক্তার তানজিনা (২১) এর আত্মহত্যা। স্থানীয়রা বলছেন আত্মহত্যার ঘটনাটি রহস্যময়। শ্বশুর বাড়ির লোকজন দাবি করেছেন আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা।
রোববার (৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আসমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে পারিবারিক ভাবে আসমার বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার রাড়ি বাড়ির হানিফ খানের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মাছুমের সাথে‌। বিয়েরপর ঠিক ঠাক মতোই চলছিলো তাদের সংসার। এরমধ্যে আসমা ও মাছুম দম্পতি কোল জুড়ে ছেলে আয়ানের জন্ম হয়। আয়ান এখন ১৮ মাস বয়সী। এরপর থেকে তাদের সংসারে নানান বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। গত রাতে আসমার শাশুড়ি ও পরিবারের লোকজনের সাথে ঝগড়া হয় বলে জানা যায়।
আসমার শাশুড়ি মাছুমা বেগম জানান, আমার পুত্রবধূ রাতে আমার সাথে ঘুমিয়েছিল। ভোর রাতে আমার স্বামী হানিফ খান প্রকৃতির ডাকে সাঁড়া দিতে গিয়ে দেখেন ঘরের কোণে থাকা আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
উনার ডাক শুনে আমি এবং আমার ছেলে সাইমুন ঘরে থেকে বের হয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন‌। আপনার পুত্রবধূর কোন সমস্যা ছিল কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি? কেন আসমা আত্মহত্যা করেছে জানতে চাইলেও তিনি কোনো সদুত্তর দেননি।
এ বিষয়ে আসমার দেবর সাইমুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কি কারণে ভাবী আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। আত্মহত্যার সময় আপনি কোথায় ছিলেন জানত চাইলে বলেন, আমি পাশেই ঘুমে ছিলাম। বাবা ডাক শুনে উঠে দেখি এই অবস্থা। অপর প্রশ্নের জবাবে সাইমুন বলেন, গত একমাস পূর্বে ভাবী একটি ছেলের সাথে কথা বলতো। তাই আমি ভাবীর মোবাইল ভেঙে পেলেছি।
এরপর মাসুমের মা, ভাই , বোন, ভাগ্নি ফিস ফিস করে বলতে থাকে সকলে এক কথায় থাকেন তাহলে কোন সমস্যা হবে না।
আসমার ভাবী রিয়া জানান, গত রাত ১২টার সময় আমার সাথে ইমোতে কথা হয় । এসময় আসমা খুব কান্নাকাটি করতে থাকে। কি জন্য কান্নাকাটি করিস জানতে চাইলে বলে, ভাবী আমার কাছে খারাপ লাগে এই বলে ফোন রেখে দেয়‌ আমি পরে ১২.৫২ মিনিটের সময় আসমা আমাকে ফোন দেয় আমি ঘুমে থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারিনি। রাত ৪ টার সময় আমার দেবর ফোন দিয়ে জানায় আসমা নাকি আত্মহত্যা করেছে। এইটা আসমার শ্বশুর বাড়ির লোকজনের নাটক। তারা আসমাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।
আসমার খালা মরিয়ম জানান, গতরাতে ১২টা ৩১ মিনিটের সময় আমার ইমোতে ফোন করে আসমা। তখন তাদের ঘরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। এর মধ্যে তার কাছ থেকে কেউ মোবাইল কেড়ে নিয়ে ফোন কেটে দেয়।
আসমার ভাই রুবেল খান বলেন, আসমার শ্বশুর বাড়ির লোকজন আমার বোনকে মেরে ফেলেছে। আমার বোন আত্মহত্যার করতেই পারে না। তাকে তারা হত্যা করেছে।
এ বিষয়ে তদন্তকারী এস আই ইসলাম হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আসমার মৃতদেহ ঘরে চাদর দিয়ে ডাকা। আসমার শ্বশুর হানিফ খানসহ পরিবারের লোকজন জানান, আসমা ঘরের পাশে আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আম গাছ থেকে আমি ওড়না ও আসমাকে উদ্ধার করিনি।
থানায় অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।