বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:৪৩ পিএম
শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মো: গোলাম সরোয়ার ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)।

১১ই জানুয়ারী মঙ্গলবার দুপুর ১: ১০ মিনিটের সময় শাহরাস্তি পৌরসভাধীন ৯ নং ওয়াডের চিকুটিয়া (ছায়াতরু) নিজবাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ বাধ্যর্ক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, স্ত্রী, নাতি- নাতনী, আত্বীয়- স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে যান।

এ বীর সন্তানের মৃত্যুতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষে সন্ধা ৭ টায় রাষ্টীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন ও শাহরাস্তি মডেল থানার একটি চৌকস দল। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাত সাড়ে ৮ টায় নামাজের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থান চিকুটিয়ায় তাকে দাফন করা হয়।

Model Hospital

এ দিকে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মো: গোলাম সরোয়ারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো: আনিছুর রহমান বিজয় ও সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এ বীর সন্তানের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রান দেশপ্রেমিককে হারালো। তার এ অবদান দেশ ও জাতি চিরদিন স্বরন রাখবে। এ অকুতোভয় বীর সন্তান দেশকে হানাদার মুক্ত করতে যে অসামান্য অবদান রেখে গেছেন তা চিরস্বরনীয় হয়ে থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital