বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরষ্কার বিতরণ

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময়

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:৩৩ পিএম
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময়
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময় সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়   ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আসন অলংকৃত করেন,শাহরাস্তি  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি মো: ইয়াসির আরাফাত।
তিনি তার বক্তব্য বলেন, অচিরেই বিদ্যালয়ের শিক্ষক সংকটের সমাধান করে অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
এছাড়া পাঠদান এবং পাঠগ্রহণ বিষয়ে তীক্ষনদৃষ্টি রাখতে হবে, এতে করে সকল পক্ষই উপকৃত হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শারীরিক কসরতসহ খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেন। সকল বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি থাকবে বলে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন।
ওইসময় স্কুলের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় এবং (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা নুসরাত জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খাঁন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সাবেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও শিক্ষার্থী অভিভাবক ডা: দুলাল চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান অতিথি অনুষ্ঠানের পূর্বে ওই উবির শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকদের সঙ্গে এক ত্রিপক্ষীয় সংলাপে অংশগ্রহণ করেন।
এতে সকল পক্ষের বক্তব্য শুনে তিনি সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মেধাতে শ্রেষ্ঠত্ব ও ক্রিড়ানৈপুণ্য প্রদর্শন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital