বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আরিফ তালুকদার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ পিএম
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আরিফ তালুকদার

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য, দলটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম তালুকদার বলেছেন “বাংলার বুকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে” ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণরা সংগঠিত হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে দলটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতার চেয়ারে রাজত্ব করেছেন শেখ হাসিনা। ক্ষমতায় আসার পর এবারই প্রথম এত গুরুতর আন্দোলনের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত। পরে ব্যাপক রক্তপাতের পর সেটা এক দফা বা সরাসরি সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। সব মিলিয়ে ১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে শেখ হাসিনার শাসন চলেছে। তাই তাঁর মতো একজন প্রতাপশালী প্রধানমন্ত্রীর এমন পতন ও দেশত্যাগের ঘটনা বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ।

আরিফুল ইসলাম তালুকদার আরো বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার এই মহান বিপ্লবকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবো। স্বৈরাচারী হাসিনা সরকারের সকল সন্ত্রসী, কুচক্রী, সহযোগীদের বিচার করতে হবে। আমরা তরুন সমাজের অহংকার ভিপি নূরের আহবানে রাজপথে ছিলাম এবং গনতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো। খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

তিনি বলেন, অন্যদিকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা ব্যাপক দুর্নীতিতে জড়িত পড়েছিলেন। অনেকেই দেশের টাকা মেরে বিদেশে বাড়ি গাড়ি করেছেন। দেশের টাকা লুট করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন অনেকেই। বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’

Model Hospital

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর শহর জামাতের আমীর অ্যাড শাহজাহান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক এইচএম নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তোজা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, কাদের খান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital