বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫৩ বছরে মানু্ষ ধোঁকা খেয়েছে এখন তারা ধোঁকা খেতে রাজি নয় : জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম
৫৩ বছরে মানু্ষ ধোঁকা খেয়েছে এখন তারা ধোঁকা খেতে রাজি নয় : জয়নাল আবেদীন
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা নীলকমল ইউনিয়ন শাখার উদ্যোগে ঈশানবালা স্কুল মাঠে বিশাল গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির জন্য শুধু ক্ষমতার পালাবদল নয় দেশের মানুষ এখন একটি আদর্শিক পরিবর্তন চায়।
রাজনীতি মানুষের কল্যাণের জন্য, যে রাজনীতি মানুষের কল্যাণে না হয়ে মানুষের মৌলিক অধিকার খর্ব করে সে রাজনীতি দেশের মানুষ আর চায় না।
স্বাধীনতার ৫৩ বছরে মানু্ষ ধোঁকা খেয়েছে এখন আর তারা ধোঁকা খেতে রাজি নয়। ২৪ এর গণঅভ্যুত্থানে তাদের হুশ ফিরেছে তারা এখন নতুনভাবে দেশের অভিভাবক নির্বাচন করার ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করছে ।যাদের কথা কাজে মিল নেই এ ধরনের ব্যক্তিকে আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে । আগামীতে যাতে দেশে কোন স্বৈরশাসক প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য ইসলামী  আন্দোলন বাংলাদেশ সহ অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবনা হলো রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার করে যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করা হয় তাহলে দেশের মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে, প্রত্যেক দলের সঠিক মূল্যায়ন হবে,নাগরিকদের ভোটের মূল্যায়ন হবে । যে দল যে পরিমান ভোট পাবে আনুপাতিক হারে সে দলের ততজন সংসদ সদস্য সংসদে যাবে ফলে তারা দেশের স্বার্থ রক্ষায় কথা বলতে পারবে একক কোন দলের আদিপত্য সেখানে থাকবে না। তাই দেশের সংকট নিরসনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হল একটি গ্রহণযোগ্য নির্বাচন তাই ।আর সেই নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে  হলে কালো টাকা পেশীশক্তির প্রভাব থাকবে না।
তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামই একমাত্র সমাধান।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম নিজাম সহ প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ,ডাক্তার মোঃ শফিউল্লাহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা, মোঃ ফখরুল ইসলাম শিমুল সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা, মোহাম্মদ নুরুল ইসলাম মোঃ মাসুম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital