বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪নং নীলকমল ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

গতানুগতিক ক্ষমতার পালাবদল নয় বরং একটি আদর্শিক পরিবর্তন প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১২:১০ এম
গতানুগতিক ক্ষমতার পালাবদল নয় বরং একটি আদর্শিক পরিবর্তন প্রয়োজন
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে হাইমচরের নীলকমল ইউনিয়নে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের ঈশানবালা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলকমল ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির জন্য শুধু ক্ষমতার পালাবদল নয়, দেশের মানুষ এখন একটি আদর্শিক পরিবর্তন চায়।
রাজনীতি মানুষের কল্যাণের জন্য, যে রাজনীতি মানুষের কল্যাণে না হয়ে মানুষের মৌলিক অধিকার খর্ব করে সে রাজনীতি দেশের মানুষ আর চায় না।
স্বাধীনতার ৫৩ বছর মানু্ষ ধোঁকা খেয়েছে এখন আর তারা ধোঁকা খেতে রাজি নয়। ২৪ এর গণঅভ্যুত্থানে তাদের হুশ ফিরেছে, তারা এখন নতুনভাবে দেশের অভিভাবক নির্বাচন করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছে। যাদের কথা কাজে মিল নেই এ ধরনের ব্যক্তিকে আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আগামীতে যাতে দেশে কোন স্বৈরশাসক প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবনা হলো রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার করে যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করা হয় তাহলে দেশের মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে, প্রত্যেক দলের সঠিক মূল্যায়ন হবে, নাগরিকদের ভোটের মূল্যায়ন হবে।
যে দল যে পরিমান ভোট পাবে আনুপাতিক হারে সে দলের ততজন সংসদ সদস্য সংসদে যাবে, ফলে তারা দেশের স্বার্থ রক্ষায় কথা বলতে পারবে, একক কোন দলের আদিপত্য সেখানে থাকবে না। তাই দেশের সংকট নিরসনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হল একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর সেই নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে কালো টাকা পেশীশক্তির প্রভাব থাকবে না। তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামই একমাত্র সমাধান।
এছাড়াও গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মাওলানা শফিউল্লাহ, সেক্রেটারী মোহাম্মদ ফখরুল আলম শিমুল, হাইমচর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি মাওলানা শরীফ মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
৪নং নীলকমল ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন পেদার সভাপতিত্বে ও ইউনিয়ন যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম সরকারের পরিচালনায় অন্যান্যদের আরো বক্তব্য নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ করাতি, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ বায়জিদ হাওলাদার, ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital