বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অ্যাড.মাসুদুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী দল কখনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয় না

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৪০ পিএম
জামায়াতে ইসলামী দল কখনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয় না

কচুয়ার পাথৈর ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,জেলা সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাথৈর ইউনিয়নের আয়োজনে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাথৈর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ শহীদ উল্যাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি হযরত মাওলানা আবু ইউসুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হরন করেছে। দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করেছে। তারা দেশে কিশোর গ্যাং আবিষ্কার করেছে। আওয়ামী সরকার এদেশের নিরীহ মানুষেরর উপর নির্যাতন চালিয়েছে। তাই জামায়াতে ইসলামী দল কখনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয় না, বরং প্রতিহত করেছে। তাই সোনার মানুষ তৈরি ও দেশে ইসলামি শাসন ক্ষমতায় আনা প্রয়োজন।

Model Hospital

এদেশের অর্থনীতি চাঙ্গা ও মানুষের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামী দলকে প্রয়োজন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী,কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,সহ-সেক্রেটারী হযরত মাওলানা হাফেজ দেলোয়ার,সাবেক ছাত্রনেতা মোঃ জাকির হোসেন ল,নরসিংদী সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শরীফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শরীফ পাটোয়ারী সহ আরো অনেকে। এসময় পাথৈর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী কর্মীরা উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷