বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজী।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে শহরের প্রিমিয়ার টাওয়ারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি।

সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদের পরিচালনায় সভায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শোয়ায়েব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, বোরহান খান, আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বিল্লাল হোসেন বেপারী পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে বাংলাদেশে বহুদলী গণতন্ত্র আসতো না, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেতো না।

Model Hospital

এ দিবসের কারণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছিলো, আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে।

বলতে দ্বিধানেই জিয়াউর রহমানের সদিচ্ছার কারণেই স্বৈরাচার শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে পেরেছেন।

বক্তারা আরও বলেন, দেশের মানুষকে উন্নত জীবনের নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতা পদক, একুশে পদকসহ সব ধরনের পদক প্রবর্তন করেছিলেন তিনি। সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মেজর জিয়ার। তিনি ছিলেন আধুনিক কৃষির জনক। তারপর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার উন্নয়ন করেছেন।

যুবকদের উন্নয়ন, ৭৫ এর কালা কানুন বাতিলসহ দেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। তাদের কাছে আছে পর্যাপ্ত অবৈধ টাকা এবং অস্ত্র। এখনো যারা ষড়যন্ত্র করছেন, তারা সাবধান হয়ে যান। দেশের মানুষ সজাগ আছে, অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। এখনো অনেক পথ যেতে হবে। সংগ্রাম এখনো শেষ হয়নি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।