শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিরাপদ সড়ক চাই সভাপতি লতিফ, সম্পাদক রাসেল নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ২:১১ পিএম
চাঁদপুরে নিরাপদ সড়ক চাই সভাপতি লতিফ, সম্পাদক রাসেল নির্বাচিত

স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির নির্বাচন উৎসবমূখর পরিবেশে গতকাল ১৩ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক এম এ লতিফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল ২০২২ ও ২০২৩ সালের জন্য ২ বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে সাংবাদিক এম এ লতিফ ৪০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওঃ আবদুর রহমান গাজী পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ মহিউদ্দিন রাসেল পান ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শওকত করিম পান ২৪ ভোট। নির্বাচিত সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল এ নিয়ে টানা ৩ দফায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর শহরের ক্যাফে কর্নারের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু করে একটানা বেলা ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫২ ভোটারের মধ্যে ৫০ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোট প্রদান করেন। ভোটারদের মধ্যে ৬ জন মহিলা ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সোহেল রুশদী।

নির্বাচন কমিশনার হিসেবে রেজাল্ট ঘোষণা কালে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন হয়েছে। যা সকল মহলে গ্রহণযোগ্যতা পাবে। সকল প্রকার ভেদাভেদ ভূলে সংগঠনের স্বার্থে সবাই একযোগে কাজ করার জন্য অনুরোধ করছি।

Model Hospital

এ সময় আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট বিনয় ভূষণ মজুমদার। বক্তব্য রাখেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজয়ী সভাপতি সাংবাদিক এম এ লতিফ , বিজয়ী সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, বিজিত প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী মাওঃ আবদুর রহমান গাজী, বিজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাধারণ সম্পাদক মো: শওকত করিম ।

নির্বাচিত সভাপতি সাংবাদিক এম এ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল প্রতিক্রিয়ায় বলেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই । আমাদের নির্বাচিত করার জন্য । আগামীতে সকলকে নিয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনটি চাঁদপুরে এগিয়ে যাবে । যারা বিজিত হয়েছেন তাদেরও সহযোগিতা চাই । আর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক সোহেল রুশদী মহোদয়কে । যিনি সুষ্ঠুভাবে নির্বাচনটি পরিচালনা করেছেন ।

এ সময় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির বিপুল সংখ্যক সদস্যগন উপস্থিত ছিলেন ।
পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পড়িয়ে দেন নিকটতম বিজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। সংগঠনের সদস্যরাও তাদের মিষ্টিমুখ করান। নির্বাচনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital