বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে জামায়াতে ইসলামীর সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন সূর্য ফেলাম : জামায়াত সেক্রেটারী শাহাজাহান মিয়া

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮:২৯ পিএম
দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন সূর্য ফেলাম : জামায়াত সেক্রেটারী শাহাজাহান মিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট শাহাজাহান মিয়া বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিচিত ও পরিক্ষিত দলের নাম। যা বাংলার মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। কারন জামায়াতে ইসলামীর সমর্থকরা সত্য প্রতিষ্ঠায় জীবন বিসর্জন দিতে কুন্টাবোধ করে না। তারা দেশের কল্যাণে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। আমি ছাত্র জনতার মিছিলে জীবন বিসর্জনকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
তিনি বলেন, আপনারা দেখেছেন সৈরাচারী সরকার আমাদেরকে কোন মিছিল মিটিং করতে দেয় নাই। জামায়াত জনগণের কল্যাণে কথা বলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে দেশটাকে কারাগার বানিয়েছে।
শেখ হাসিনা মিথ্যা অপবাধে জামায়াতের নেতাদের কিভাবে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। আমাদেরকে কোনঠাসা করতে জঙ্গী নাটক সাজিয়ে হত্যা নাটক সাজিয়েছে। এসব হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। লুটপাট করেছে। কারন তিনি জাতির সাথে প্রতারনা করেছে, কি পরিমান দূর্নীতি করেছে? দেশের মানুষকে শান্তি দেয়না। আপনারা তাকে দেশে আসতে দিতে পারেন না।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন সূর্য ফেলাম। এখন আমাদের চাওয়া হলো, দেশে কোনো হানাহানি থাকবে না, লুটপাট থাকবে না, থাকবে না কোন দূর্নীতি। আমরা চাই দেশে জনগণের ভোট অধিকার হনন করা কেউ থাকবে না। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার দাযিত্ব নিতে হবে। তিনি আরো বলেন, আমরা এখন মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমাদেরকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার আমীর পিএম গিয়াস উদ্দিন আজম এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান এর উপস্থাপনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার আমীর মোঃ নাছির উদ্দিন। এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ঢাকা কামরাঙ্গীরচর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বেলাল হোসাইন, কদমতলী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক কামরুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা হাফেজ শরীফ উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আবুল বাশার, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আখতার হামিদ, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ মামুনুর রশীদ, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোস্তফা গাজী, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল বায়েছ প্রমূখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উক্ত সম্মেলনে বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।