বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বালিয়ায় সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণ, কর্তৃপক্ষ উদাসীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ৩:২৬ পিএম
বালিয়ায় সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণ, কর্তৃপক্ষ উদাসীন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমুরুয়া গ্রামে ১ নং খতিয়ানে সরকারি খাস সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। কুমরুয়া গ্রামের মৃত ইব্রাহিম খলিল নেওয়াজ আলী গাজীর পুত্র সামসুল হক গাজী সরকারি হালটের খাস সম্পত্তি পেশী শক্তি ব্যবহার করে দখল নিয়ে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে।

কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বালিয়া ইউনিয়ন এভাবেই সরকারি জায়গা দিনের-পর-দিন দখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি ভূমিদস্যু চক্ররা জবর দখল করায় ও সংশ্লিষ্ট প্রশাসন জায়গা দখলমুক্ত না হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বালিয়া ইউনিয়নের ১১২ নং কুমুরুয়া মৌজার সি এস দাগ ৫৩৩ ও ৫১৮ এর বিএস দাগ ৮৬৮ ও ৮৬১ দাগে ১ নং খতিয়ানে সরকারি হালট খাস সম্পত্তি সামসুল হক গাজী ও তার ছেলে তানজিল গাজী বেশ কয়েক বছর যাবৎ দখল নিয়ে সেখানে বালু ভরাট করে ভবন নির্মাণ এর কাজ শুরু করে। সরকারি সম্পত্তি দখল করা নিয়ে স্থানীয়দের সাথে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বালিয়া ইউনিয়নের অধিকাংশ জায়গায় হিন্দুদের সম্পত্তি ছিল। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে হিন্দুরা তাদের সম্পত্তি রেখে ভারত চলে যায়। সেই সম্পত্তি সরকারি ১নং খতিয়ানে উঠে বিএস খতিয়ান সরকারের খাস সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ হয়।

Model Hospital

কুমুরিয়া গ্রামে সরকারি হালট সম্পত্তি জবরদখল করে নিয়ে শামসুল হক গাজী তার মেয়ের জন্য বাড়ি নির্মাণ করে। এলাকার কিছু দালাল চক্র রা তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এই সরকারই সম্পত্তির উপর ভবন নির্মাণ করতে সহযোগিতা করেন। বেশ কয়েকবার তাকে বাধা দিলেও সে বিভিন্ন মামলা দিয়ে এলাকার মানুষদের হয়রানি করে। এছাড়া সরকারি সম্পত্তি দখল করার ঘটনাটি বালিয়া ইউনিয়নের ভূমি অফিসে কর্মকর্তাকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এই ঘটনায় খুব দ্রুত সরকারি সম্পত্তি উপর গড়ে ওঠা ভবন উচ্ছেদ করে দখল মুক্ত করার জোর দাবি জানায়।
এ বিষয়ে অভিযুক্ত শামসুল হক গাজী জানায়, সরকারি কিছু সম্পত্তি পড়েছে তবে পিছনে জায়গা নিজের হওয়ায় সামনে সরকারি কিছু জায়গায় উপর ভবনটি নির্মাণ করা হয়। টয়লেট করার সময় স্থানীয়রা বাধা দিলে তা নিয়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়েছে। তবে এই জায়গাটি লিজ নেওয়ার চেষ্টা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital