বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানার নতুন ওসি শাহ্ আলম

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম
ফরিদগঞ্জ থানার নতুন ওসি শাহ্ আলম

ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হলেন আলোচিত নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম(পিপিএম)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চাঁদপুর পুলিশ  সুপার আব্দুর রকিবের পাঠানো এক বার্তায় মোহাম্মদ শাহ্ আলমকে ফরিদগঞ্জ থানার নবাগত ওসি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।
ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ শাহ্ আলম ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর তিনি দেশের বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ফেনী জেলায় পিবিআই এ কর্মরত ছিলেন।
ফেনীতে কর্মরত থাকা অবস্থায় আলোচিত নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। তিনি গত ১৭ অক্টোবর ফরিদগঞ্জ থানায় তদন্ত ওসি হিসেবে যোগদান করেন।
ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম বলেন, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital