বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা উত্তর ইউপি বিএনপি'র আয়োজিত কর্মী সভা

ধৈর্য ধরুন আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিব : ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:২৫ পিএম
ধৈর্য ধরুন আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিব : ইঞ্জিঃ মমিনুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  উদ্যোগে এক কর্মী সমাবেশ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলার  টামটা উত্তর ইউপি বিএনপির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ইউপি বিএনপি সভাপতি শহিদ উল্লাহ মিয়াজীর   সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান  সমন্বয়ক  লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।তিনি বক্তব্য বলেন,বিগত সরকারের রাজনৈতিক কব্জায় পড়ে বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা ভোগ করেছিলেন।
যেটি আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশে আজ অর্থনৈতিকভাবে মন্দা অবস্থা বিরাজ করছে। এর মূলেই ছিল লুটপাট। বর্তমানে পূর্বের অবস্থা থেকে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্র বিনির্মাণে ও দেশকে রক্ষার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া আমাদের কর্তব্য। আপনারা ধৈর্য ধরুন আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিব।
কিন্তু এরেই মধ্যে বিগত সরকারের দোসররা গ্রাম থেকে রাজধানী ঢাকাতে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বিভিন্ন ইস্যু সাজিয়ে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে। এসবের বিহিত হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা এ পর্যন্ত শাহরাস্তি হাজীগঞ্জে বিগত সরকারের নেতাকর্মীদের নামে কোন মামলা দায়ের করিনি। অথচ তারা বিগত দিনে হাজার হাজার আমাদের নেতাকর্মীর নামে  মামলা দেওয়ায় তারা  বাড়িতে ঘুমাতে  পারেনি।
আমাদের কিছু লোক অতিতেও তাদের সঙ্গে ছিল,এখন আবার ভিন্ন প্লাটফর্ম তৈরি করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা  করছে। আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন।  তিনি বলেন, দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি আপনাদের সেবা করতে চাই। আমার বড়লোক হওয়ার তেমন কোনো অভিলাশ নেই। কারণ আমি পূর্ব থেকে   ব্যবসা-বাণিজ্য করে বাড়ি গাড়ির সমৃদ্ধ মালিক হয়েছি।
এখন আমার অর্থ বৃত্তের প্রয়োজন নেই। ভবিষ্যতে আমার ইচ্ছে আপনাদের সেবা করা। পরিশেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এছাড়া ওইদিন  উপজেলা বিএনপির নেতা মমতাজ উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান বক্তা আবু ইউসুফ রুপন পাটোয়ারী  সহ-সভাপতি  উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এবং স্বাগত বক্তব্য শেষে  এতে অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন, আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া সভাপতি উপজেলা বিএনপি, মো: আক্তার হোসেন পাটোয়ারী বিশিষ্ট ব্যবসায়ী সহ-সভাপতি উপজেলা বিএনপি ,মো:জহিরুল ইসলাম,সফিউল্লাহ বাচ্চু, আনোয়ার হোসেন আখন্দ সহ-সভাপতি উপজেলা বিএনপি, সেলিম পাটোয়ারী লিটন
উপজেলা সাধারণ সম্পাদক বিএনপি , মোঃ ইকবাল হোসেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক,শেখ বেলায়েত হোসেন সেলিম  সাবেক আহ্বায়ক পৌর বিএনপি,মো: আবুল কালাম সিনিয়র সহ সভাপতি পৌর বিএনপি, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আ: রহিম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন এমএসি, জাকির হোসেন ভিপি মেহের ডিগ্রি কলেজ , পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, জাকির হোসেন নয়ন পৌর  যুবদলের আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম  পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মো:মনিরুজ্জামান সভাপতি কৃষকদল,এড. সালাউদ্দিন, রুহুলামিন ঢাকা যুবদলের নেতা, কিরন হোসেন মুন্সীসাধারণ সম্পাদক টামটা উত্তর  ইউপি বিএনপি , উপজেলা ও পৌরসভা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনভর অনুষ্ঠানমালায় প্রথম সেশনে  আলোচনা সভা শেষে  দুপুরে উপস্থিত সকল মেহমানদেরকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।