বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

শুরু হচ্ছে জেএমসি মিডিয়া বাজের ৬ষ্ঠ আসর

পারভেজ মোশারফ (ডিআইইউ): প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম
শুরু হচ্ছে জেএমসি মিডিয়া বাজের ৬ষ্ঠ আসর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ আয়োজন করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪।

৪ ও ৫ ডিসেম্বর (বুধবার- বৃহস্পতিবার) ২ দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সিগনেচার প্রোগ্রাম জেএমসি মিডিয়া বাজের ৬ষ্ঠ আসর। এটি একটি বিশেষ আয়োজন যেখানে সারা দেশের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ এবং নির্মাণসমূহ প্রদর্শনের মাধ্যমে তাদের লুকানো প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

এ বছর জেএমসি মিডিয়া বাজ- ফল ২০২৪ এর মূল বিষয়বস্তু নির্ধারিত হয়েছে “নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০”। এই থিমের আওতায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যার মধ্যে রয়েছে, জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা (থিম: বাংলাদেশ ২.০) এটি সারা দেশের শিক্ষার্থীদের জন্য, জাতীয় ১২০ সেকেন্ড শর্ট ফিল্ম কম্পিটিশন (থিম: পজিটিভ বাংলাদেশ) এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং আরো থাকছে টেজার হান্ট প্রতিযোগিতা যা উপস্থিত দর্শকদের জন্য।

এই প্রতিযোগিতাগুলোর জন্য ইতিমধ্যে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের কাজ জমা দিয়েছেন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দ্বারা সেগুলো নির্বাচিত হচ্ছে। নির্বাচিত কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে মিডিয়া বাজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

Model Hospital

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শর্টফিল্ম কম্পিটিশনের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত ফিল্মমেকার এবং চিত্রনাট্যকার রায়হান রাফি এবং ভিকি জায়েদ। একইদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন “নয়া মানুষ” সিনেমার অভিনেত্রী এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মৌসুমী হামিদ, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রনক হাসান এবং গায়িকা মাসা ইসলাম।

এছাড়া জেএমসি মিডিয়া বাজ- ফল ২০২৪ এর জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুপরিচিত ফটোগ্রাফার সুমন ইউসুফ এবং ডকুমেন্টারি, ট্র্যাভেল এবং স্ট্রিট ফটোগ্রাফার তন্ময় দাস। অনুষ্ঠানের দ্বিতীয় দিন দুপুরের পর কনটেন্ট ক্রিয়েটর রাফায়েত রাকিবের পরিচালনায় বিক্রয় সম্পাদনার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

শেষে মিডিয়া বাজ ২০২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাপ্ত হবে।

জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে সানকুইক, কালচারাল পার্টনার হিসেবে ডিআইইউ ব্র্যান্ড সোসাইটি এবং ডকুমেন্টারি পার্টনার হিসেবে রয়েছে ডিআইইউ ফটোগ্রাফি সোসাইটি।

উল্লেখ্য, জেএমসি মিডিয়া বাজ মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি বিশেষ সিগনেচার প্রোগ্রাম। প্রথম মিডিয়া বাজ ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল “কনভারজেন্স অফ মিডিয়া” থিমে। এরপর থেকে প্রতি সেমিস্টারে একটি করে বছরে ২টি মিডিয়াবাজ আয়োজন করা হচ্ছে এবং এবারের আসর হচ্ছে মিডিয়া বাজ-ফল ২০২৪, যা মিডিয়াবাজের ৬ষ্ঠ আসর। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাই এই আয়োজনের মূল উদ্যোক্তা, এবারের আয়োজন করছে ৪৬ তম ব্যাচের শিক্ষার্থীরা।

এভাবে মিডিয়া বাজ শিক্ষার্থীদের এবং ইন্ডাস্ট্রির পেশাদারদের মধ্যে সম্পর্ক তৈরি করার একটি দারুণ সুযোগ সৃষ্টি করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital