বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম
ফরিদগঞ্জে দুই সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী সাবিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ মেডিক্যালে রেখেই দুই সন্তান নিয়ে পালিয়ে যায় তার স্বামী কাউসার।
গতকাল সোমবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার পুর্ব বড়ালী গ্রামের এই ঘটনা ঘটে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আমদাজা সঙ্গীয় ফোর্স নিয়ে
রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাবিনা পুর্ববড়ালী গ্রামের সিদ্দিক আলি বেপারি বাড়ির (ওমান) প্রবাসী কাউসার হোসেনে’র স্ত্রী ও দুই সন্তানের জননী।
কাউসারের মা কোহিনুর বেগম জানান, আমি মাগরিবের নামাজ আদায় করে আমার ঘরেই ছিলাম। আমার ছেলে কাউসার ও  ঘরের বাহিরে ছিল। ৯ টা নাগাদ ঘরে এসে দেখে সাবিনা ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চিৎকার শুনে আমি তাদের ঘরে যাই এবং আসপাশের লোকজন এসে তাকে মেডিক্যাল নিয়ে যাই। এরপর ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার ছেলে গত দুই মাস পূর্বে বাড়িতে আসে। কি কারনে সে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমার বৌয়ের সাথে কোন সমস্যা ছিল না। তাহলে মেডিক্যালে মরদেহ রেখে পালিয়ে এসেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমরা ভয় পেয়ে চলে আসছি।
সাবিনার বাবা শুক্কুর আলী বলেন, আমার মেয়ে কি কারনে আত্মহত্যা করেছে আমার জানা নেই।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।