বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে মতলব উত্তরে আনন্দ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৮ পিএম
গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে মতলব উত্তরে আনন্দ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে ছেংগারচর পৌর এলাকায় এই আনন্দ মিছিল হয়। মিছিলটি ঘনিয়ারপাড় থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হক ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital