বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম
ফরিদগঞ্জে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন’র পরিচালনায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন ভূঁইয়া, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাহাজান গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. পারভেজ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মহিলা দলের নেত্রী শারমিন করিম, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ, যুবদল নেতা সাদ্দাম হোসেন, খলিলুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আরিফ পাটওয়ারী, কাউছার মিজি, তানভীর হোসেন বাবু, আকরাম পাটওয়ারী, গোলাম রাব্বি পাটওয়ারী, তৌহিদুর আহাদ সাগর প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।