বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভা

শাহরাস্তি অফিস প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯:২১ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভা
শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌরসভাধীন মেহার কালীবাড়ি প্রেসক্লাব মিলনায়তনে এটি  অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি, কার্যকরী কমিটির  সদস্য ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল কালাম, গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক প্রাণী সম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও অসুস্থ সাংবাদিক শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ ও প্রেসক্লাব সদস্য মোঃ রুহুল আমিন তরুণের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম।
সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন তরুণ, রাফিউ হাসান হামজা, মনিরুজ্জামান শান্ত, নুরে আলম, হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital