শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মামলায় দন্ডপ্রাপ্ত আসামিসহ ৩ জন  আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম
শাহরাস্তিতে মামলায় দন্ডপ্রাপ্ত আসামিসহ ৩ জন  আটক
শাহরাস্তিতে মামলায় দন্ডপ্রাপ্ত আসামি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই  মো: আল আমিন ভূঁইয়া,মোঃ মনিরুল হক, মোঃ ইউনুছ সঙ্গীয় ফোর্স উপজেলার  বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এতে উপজেলার  চিতোষী পূর্ব ইউপির  মনিপুর  গ্রামের নোয়া বাড়ীর গোলাফ রহমানের পুত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা  অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ হাসানকে আটক করে। পৌরসভার ভাটনিখোলা জমার্দ্দার বাড়ির  মৃত আলী মিয়ার পুত্র
মো: নুর হোসেন (২৮) জিআর নং-৩৪৩/২০২২ এর পরোয়ানাভুক্ত মামলায় আটক করে। একই সঙ্গে নারী ও শিশু মামলায়য়য় চাঁদপুরের কচুয়া উপজেলার রসুলপুর (মিয়াজী বাড়ীর) খাজা উদ্দিনের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৫০) কাকৈরতলা এলাকা থেকে আটক করা হয়। পরে উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital