শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী ও বোরোপিট খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী ও বোরোপিট খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

ফরিদগঞ্জে ডাকাতিয়া পরিদর্শন করছেন জেলা প্রশাসকসহ কর্মকর্তাবৃন্দ।

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খালের একাংশ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ডাকাতিয়া নদী ও বিভিন্ন খালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাথে আলোচনা করেছেন করেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ ডিসেম্বর বুধবার ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরের সকল বোরোপিট খালসমূহ খননসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’।

সেখানে সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে ডাকাতিয়া নদীর উপর বাঁধ নির্মাণসহ খাল খনন না করা, ফসলি মৌসুমে পানি সরবরাহ বিঘ্ন হওয়াসহ সুনির্দিষ্ট সমস্যা উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী এবং খাল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Model Hospital

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে স্থানীয় জেলে, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক আলমগীর হোসেন দুলাল, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, পুলিশের উপ-পরিদর্শক খোকন দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital