বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান মফিজুল ইসলাম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪:০৯ পিএম
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান মফিজুল ইসলাম
সারা দেশে ওয়ার্ড থেকে শুরু করে মহানগর পর্যন্ত বিএনপির কমিটি শীঘ্রই ঘোষনা করা হবে, এমনটাই জানিয়েছেন দলের শীর্ষ একাধিক নেতা।
এদিকে কমিটিতে পদ পেতে যার যার অবস্থান থেকে দৌড়-ঝাপ শুরু করে দিয়েছেন সম্ভাব্য নেতারা।
তৃনমূল নেতাকর্মীরা বলছেন, যাদের সাংগঠনিক দক্ষতা বেশি, অভিজ্ঞতা আছে। রয়েছে ক্লিন ইমেজ। যাদের কাছে জনগনের জানমাল ও ইজ্জত নিরাপদ এমন নেতাকেই নেতৃত্বে আনা উচিৎ। সবকিছু বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্ধারন করবেন বিএনপির হাইকমান্ড।
তাদেরই একজন মতলব উত্তর উপজেলা যুবদল নেতা মো. মফিজুল ইসলাম মিজি। তিনি যুবদলের উপজেলা ও জেলা যুবদলের রাজনীতি করছেন বহু বছর।
নিজেকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল রাজনীতিবিদ দাবি করে মো. মফিজুল ইসলাম মিজি বলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির কমিটিতে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি ছাত্রজীবন থেকে রাজনৈতিক আদর্শে সততার সঙ্গে কাজ করে এসেছি। মাঠ পর্যায়ে যোগ্যতার পরিচয় দিয়েছি। তবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং ক্যাসিনোর মতো জুয়ায় নিজেকে কখনো জড়াইনি। এসব অপকর্মের বিরোধিতা করে এসেছি সবসময়।’
দলের হাইকমান্ড ‘ক্লিন ইমেজ’ নেতৃত্ব খুঁজছেন জানিয়ে মফিজুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস, সিনিয়র নেতাদের দূরদর্শী চিন্তা-চেতনায় এবং তীক্ষè নজরে আমি বাদ পড়ব না যোগ্যতার বিচারে। দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি।
‘আজকে দলের সুদিনে এসেছে। আশা করছি, আমাদের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। সেই দৃষ্টিকোণে আমি ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী হতেই পারি।’
সাধারণ সম্পাদক মনোনীত হলে আগামী পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে মফিজুল ইসলাম বলেন, ‘বিশ^নন্দিত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপিকে ঢেলে সাজাব। তৃণমূল পর্যায়ে অবহেলিত এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করে জনগণের কাছে বিএনপির রাজনীতির সুবাতাস ছড়িয়ে দেব।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital