বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমির সীমানা বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রদল সভাপতির উপর স’ন্ত্রা’সী হা’ম’লা

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ পিএম
জমির সীমানা বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রদল সভাপতির উপর স’ন্ত্রা’সী হা’ম’লা

হামলাকারী খোরশেদের ছবি ও আহত নূর নবী দিপুর খন্ডচিত্র।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নূর নবী দিপুর উপর সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে দিকে নুনিয়া গ্রামে জমির সীমানা নিয়ে কথা বলতে গেলে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে দিপুকে।

নূর নবী দিপু জানান, যে জমিতে চাষ করছে, সেটা নিয়ে আদালতে মামলা চলমান৷ আমি বিবাদমান বিষয়টাকে নিয়ে কথা বলতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় খোরশেদ ও তার সঙ্গীরা। হামলাকারী নুনিয়া সফির বাড়ীর হারুনের ছেলে খোরশেদ আলম (৩৮), মোরশেদ আলম (৩৫) ও একই বাড়ির মোস্তফা (৫০)।

বর্তমানে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিপু।

Model Hospital

এদিকে, ইউনিয়ন ছাত্রদল সভাপতি দিপুর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital