বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্ভোধন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে পূবালী ব্যাংক প্রতিজ্ঞাবদ্ধ : মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ পিএম
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে পূবালী ব্যাংক প্রতিজ্ঞাবদ্ধ : মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম

ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২২০তম উপশাখা উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।

ফরিদগঞ্জে পূবালী ব্যাংক ২২০তম পিএলসি উপ-শাখার উদ্বোধন হয়েছে। আড়ম্বরপূর্ণ ওই অনুষ্ঠানে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানের সংগঠক, স্থানীয় বিভিন্ন ব্যাংকর ও পূবালী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তাসগ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বাজারের প্রফেসর মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।

ব্যাংকের গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক নাঈমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।

উদ্বোধন করে বক্তব্যে তিনি বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এর ধারাবাহিকতায় ফরিদগঞ্জবাসিকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে।

Model Hospital

তিনি আশা প্রকাশ করেন, এ উপ-শাখা অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

ফরিদগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মুহম্মদ শফিউল আজম, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার পাঠান টাপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইনজীবি আমান উল্ল্যা, ব্যবসায়ী ইয়াছিন হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital