শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট 

রাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-তরুণ ও বয়স্কদের মিলনমেলায় পরিণত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম
রাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-তরুণ ও বয়স্কদের মিলনমেলায় পরিণত
দলগুলোর নাম বেশ অদ্ভুত। রিয়াল মাদ্রিদ,মানসিটি, বায়ান মিউনিখ, ম্যান ইউনাইটেড, বার্সেলোনা, আল নাসর, লিভারপুল, ইন্টার মিয়ামি। বোঝাই যাচ্ছে, মানুষের মধ্যে আন্তর্জাতিক মানের অনুভূতি দেয়ার জন্যই এই আয়োজন। সম্প্রতি চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এই ফুটবল টুর্নামেন্ট।
‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-সুদ নয়, খেলাধুলায় মিলবে জয়’ স্লোগানকে সামনে রেখে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘রাড়া ফুটবল প্রিমিয়ার লীগ’ নামে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। সমাজে মাদক নির্মূল ও একে অপরের সাথে ভ্রাতৃপ্রেম তৈরির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে রাড়া ও এর আশে পাশের ৩-৪ টি গ্রামের আটটি দল অংশ নিচ্ছে।
৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ খেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে দলগুলোর মধ্যে ট্রফি, মেডেল ও প্রাইজমানি বিতরণ করা হবে। টুর্নামেন্টটি এরই মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকরা ওয়ারুকে জড়ো হলে, সব মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
টুর্নামেন্টের মূল আয়োজক হিসাবে রয়েছেন মাহাবুব আলম ভূইয়া, বেলায়েত হোসেন মিন্টু, ফিরোজ আলম, সাহাদাত হোসেন, হৃদয় ভূঁইয়া। খেলাটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ নিজামুল হায়দার মানিক।
প্রতিদিন খেলা শুরুর আগে খেলোয়াড়দের সকলে ধোঁয়া উড়িয়ে প্রবেশ এবং জাতীয় সংগীতের মাধ্যমে খেলা পরিচালনা করা হয়। গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় শৃঙ্খলার সঙ্গে খেলা পরিচালিত হচ্ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের মাঠে যেতে উদ্বুদ্ধ করছেন।
আয়োজকরা জানান, মোট ৮ টি দলের মধ্যে প্রত্যেকদল স্থানীয় ৫ জন ও বহিরাগত ৩ জনকে নিয়ে মোট ৮ সদস্যদের দল গঠন করতে হবে। আমাদের ৩/৪ গ্রামে প্রায় ৮০ জন খেলোয়াড় এই খেলায় অংশ নিয়েছে।
গ্রামের সাধারণ মানুষের মনে আন্তর্জাতিক অঙ্গনের আঙ্গিকে সামান্য প্রয়াসে বিনোদনের উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা গ্রামবাসী একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি, এটাই প্রত্যাশা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital