বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্কাউটসের মতবিনিময় সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ পিএম
কচুয়ায় স্কাউটসের মতবিনিময় সভা

কচুয়ায় স্কাউটস মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।

কচুয়া উপজেলার স্কাউটস কমিটির নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আঞ্চলিক পরিচালক মোঃ রুহুল আমিন,চাঁদপুর-লক্ষীপুর জেলার সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা,কচুয়া থানার ওসি (তদন্ত) মো.জিয়াউল হক। এসময় কচুয়ায় স্কাউটসের নেতা জসিম উদ্দিন,আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম সুমনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের স্কাউটসের শিক্ষক ও কার্ব স্কাউটসরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।