বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপি কার্যালয়

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম
১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপি কার্যালয়

গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি, কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে, এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোঃ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি।
আইন শৃঙ্খলা বাহিনী, দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে।তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান।

পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

Model Hospital

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।