বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪০ পিএম
খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ।
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজার স্কুল এন্ড কলেজ মাঠে খিলাবাজার বন্ধু ক্লাবের সভাপতি মোঃ মাসুম বিল্লাহের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খিলাবাজার বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, আলী আজগর মিয়াজি, আব্দুল আওয়াল মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি ফখরুল ইসলাম বিলাস তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও ইভটিজিংয়ের মতো ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। খিলা বাজার বন্ধু ক্লাবের উদ্যোগে এই ফুটবল খেলার আয়োজনে সকলেই অংশ নিচ্ছে প্রাণবন্তভাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মোট ৩২ টি দল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তির এপি স্পোর্টিং ক্লাব ও ঘুঘুরচপ স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ঘুঘুরচপ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে এপি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ফাইনালের পুরস্কার বিতরণী হবে ১৫ ডিসেম্বর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। সেদিন উপস্থিত থাকবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী মোঃ মনির।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital