বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ২:৪৮ পিএম
শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী
প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা বিএনপি ও মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,শাহরাস্তি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা,  শাহরাস্তি উপজেলার বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়নের রূপকার মোঃ সিদ্দিকুর রহমান স্যারের ৫ম মৃতুবার্ষিকী ।
তিনি ২০১৭ সালের ১৮ জানুয়ারী ঢাকার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে অধ্যাপক ডাক্তার মবিন খাঁনের অধীনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি ২ কন্যা  ৩ পুত্র সন্তান ও নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম মোঃ সিদ্দিকুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহবান জানিয়েছেন, মরহুমের বড় ছেলে শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
এদিকে মরহুমের মৃত্যুবার্ষিকী স্মরণে তার রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সমাজের বিশিষ্ট জন, বন্ধুবান্ধব, শিক্ষক, শিক্ষার্থীরা গভীর শোক এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মসজিদে  এবং ব্যক্তিপর্যায়ের দোয়া কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital