বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির জনসভায়

৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করুন : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম
৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করুন : এম এ হান্নান

ফরিদগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে উপস্থাপন করুন।
আগামী নির্বাচনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপি তথা ধানেরশীর্ষে বিজয় নিশ্চিত করতে হবে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও কামাল হোসেন এবং সফিউল আলম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বুলবুল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, বিএনপি নেতা মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital