বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল সুবিধাবঞ্চিত শিশুরা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৮ পিএম
ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল সুবিধাবঞ্চিত শিশুরা

ফরিদগঞ্জে তীব্র শীতে কাতর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) মকবুল স্মৃতি সংসদের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন প্রজ্জ্বলন’র শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ
ফয়সাল।

ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রজ্জ্বলনের সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহ-সভাপতি এ.কে.এম. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজ সেবক তারেক ভূঁইয়া, সৈকত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো।

আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই শিশুরা সুশিক্ষিত হোক। পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে।
আমি আমার দেশী-বিদেশী বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো।

Model Hospital

উল্লেখ্য, গত ৪ বছর ধরে প্রজ্জ্বলন এসব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ সার্বিক সহযোগিতা করে আসছে

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital