বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভায়

পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে : ইউএনও সুলতানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম
পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে : ইউএনও সুলতানা
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর খবর ফরিদগঞ্জ পরিবারের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। তিনি বলেন, এদেশের গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৈনিক চাঁদপুর খবর এর অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। আমি আশা করি, দৈনিক চাঁদপুর খবর পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে।
তিনি আরও বলেন, দৈনিক চাঁদপুর খবর অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ.ছোবহান লিটন।
চাঁদপুর খবরের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন, চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি মামুন হোসাইন।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান , যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital