শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় তিন কিশোর ও ১ কিশোরীর মৃ”ত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় তিন কিশোর ও ১ কিশোরীর মৃ”ত্যু

পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ কিশোরের মৃত্যু হয়েছে এবং ১ কিশোরী আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় হর্ণি দূর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ(১৯) মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অটরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আব্দুল্লাহ ফরিদগঞ্জের দক্ষিন ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেনের ভাতিজা।

Model Hospital

একইদিন শুক্রবার রাতে উপজেলা চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে স্কুলছাত্রী জোহা আক্তার (১৬) আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। জোহা পাশর্^বর্তী চরদুঃখিয়্ াপূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। সে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানান বাড়িতে থাকে। তবে তার আত্মহত্যা প্রেমঘটিত করনে হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

অপরদিকে বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলা বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া এলাকার আব্দুল্লাহ মোহন ইকবাল (১৯) ও শাহাদাৎ হোসেন মজুমদার (১৯) দুই বন্দু মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বদরপুর সৈয়াল বাড়ির সামনে বেঁড়িবাঁধ সড়কে অটরিক্সার সাথে মুখোমুখি ধাক্কা লাগে গুরতর আহত হয়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষনা করেন। শাহাদাৎকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইকবাল মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি বাণিজ্য কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আব্দুল্লাহ মোহন ইকবাল মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লা মিয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার বিষয়গুলো আইনী প্রক্রিয়াধীন রয়েছে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital