বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে

ফরাজীকান্দি বিএনপির কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গণমিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৬ পিএম
ফরাজীকান্দি বিএনপির কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গণমিছিল

মতলব উত্তরে তৃণমূল মূল্যায়ন ও কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তরে তৃণমূল মূল্যায়ন ও কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ছোটহলদিয়া বাজারে থেকে শুরু হয়ে আমতলা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পথসভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আলহাজ¦ বশির সরকার।
ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল কালাম আশিকের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ।
এসময় ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, সদস্য মনির হোসেন মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদাক মো. শফিক, উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন মিজি,  আহসান বাগ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী মতলব উত্তরে বিএনপি পরিচালিত হবে। নতুন কমিটিতে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে। কমিটি হবে দিনের আলোতে, নেতাকর্মীদের উপস্থিতিতে। গতবারের মত যদি মতলবে কোন পকেট কমিটি হয়, তাহলে মতলবে দূর্দিনের নেতাকর্মীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
বক্তারা আরো বলেন, আর নতুন কমিটি হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। যারা দুর্দিনে বিএনপির পাশে ছিল, তারা নতুন কমিটিতে জায়গা দিতে হবে। আমরা চাই অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়া হোক। তাহলে উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’