বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা আলহাজ্ব বশির সরকারের উদ্যোগে

মতলব উত্তরে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম
মতলব উত্তরে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সম্পাদক আলহাজ্ব বশির সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সম্পাদক আলহাজ্ব বশির সরকার।
তিনি গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে প্রায় সহাস্রাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ পূর্বে আলহাজ্ব বশির সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তখন এমনিতেই দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মানুষের দুঃখে-সুখে তাদের পাশে থাকতে হবে। নিজেদের জনবান্ধব করে তুলতে মানুষের সমস্যা খুঁজে বের করে সমাধানে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মতলব উত্তরে কোনো মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে  প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষ খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি, শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে এমন কেউ বাদ পড়বে না, দেখে দেখে সবাইকে শীতবস্ত্র (কম্বল) দেয়া হবে।
বিতরণকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ ইমরান, যুবদল নেতা ওয়াদুদ সরকার বাপক, আবুল কালাম আশিক, মনির হোসেন সরকার, বিএনপি নেতা মনির হোসেন, আনোয়ার হোসেন খান, সোলায়মান, আবুল কাশেম, নোমান গাজী, সালাউদ্দিন তপাদার’সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’