বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খিলাখাল ভাসমান সেচ প্রকল্পে

শাহরাস্তিতে ভোটের মাধ্যমে স্কিম ম্যানেজার নির্বাচনের দাবিতে মানববন্ধন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম
শাহরাস্তিতে ভোটের মাধ্যমে স্কিম ম্যানেজার নির্বাচনের দাবিতে মানববন্ধন
শাহরাস্তিতে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে উপশাখা স্কিম ম্যানেজারদের  ভোটের মাধ্যমে নির্বাচিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা খিলাখাল ভাসমান সেচ প্রকল্পে যুক্ত প্রতিনিধি কৃষকরা উপজেলা কমপ্লেক্স চত্বরে এটির আয়োজন করেন।
ওই সময় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মাহাবুবুল আলম পরান। তিনি বক্তব্য বলেন, খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের উপ-শাখা স্কিম ম্যানেজার, ২০২৪-২৫ মৌসুমের স্কিম পরিচালনা বা হস্তান্তর নিয়ে আমাদের সাথে কোন আলোচনা হয়নি এবং আমরা কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে কারো পক্ষে ১৫/১২/২০২৪ইং পর্যন্ত কোন ধরনের মৌখিক, লিখিত সমর্থন/স্বাক্ষর প্রদান করিনি, প্রকল্পটি হস্তান্তরে আমাদের ৫০ জন উপশাখা স্কিম ম্যানেজারদের স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ অসত্য এবং জালিয়াতির সামিল।
আসন্ন ২০২৪-২০২৫ সেচ মৌসুমটিতে কৃষকদের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে অতি দ্রুত চালুকরনের জন্য সকল শাখা স্কিম ম্যানেজারদের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণের জন্য শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা সেচ কমিটির সভাপতি মহোদয়ের নিকট আবেদন করছি।
পরিশেষে তিনি বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায়, খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে সকল শাখা স্কিম ম্যানেজারদের সমর্থন এবং ভোটের মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে নির্বাচনের ব্যবস্থা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital