শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষা উপকরন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন

মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকা অত্যাবশকীয় : ইউএনও সুলতানা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম
মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকা অত্যাবশকীয় : ইউএনও সুলতানা

ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষা উপকরন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষা উপকরন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুরে এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই শিক্ষা উপকরন ও কম্বল বিতরন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী গবেষক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের এই উদ্যোগ দেখে অন্য ব্যাচের শিক্ষার্থীরা এবং সমাজের অন্যান্যরা অনুপ্রাণিত হবে। শুধু ২০০১ ব্যাচ নয় সকল ব্যাচের শিক্ষার্থীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকা অত্যাবশকীয়।
তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে শিক্ষাসহ সকল দিক থেকে ফরিদগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২০০১ ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোশাররফ হোসেন নান্নু, প্রাক্তন শিক্ষক মো. জাকির হোসেন, সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ২০০১ ব্যাচের আয়োজক সদস্য আবদুস সালাম, আজিজুর রহমান রাজন, আমিন পাটওয়ারী, সোহেল গাজী, আল আমিন, হোসেন ভূঁইয়া, মাসুদ আলম, মোঃ সোহেব, তানভীর আহমেদ তপু, আনোয়ার হোসেন সজিব, দিদারসহ আরও অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital