বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯:২৩ পিএম
বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার

হাজীগঞ্জ রেলস্টেশন সহ উপজেলার বিভিন্ন গ্রামে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সদস্যরা।

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থার উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশন, উপজেলার বিভিন্ন গ্রাম, ফরিদগঞ্জের মনতলা ও ৫নং গুপ্টি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির সদস্যরা।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত।
ওই সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটা আমাদের ধর্মীয় দায়িত্বও বটে।
হাজীগঞ্জ রেলস্টেশন সহ উপজেলার বিভিন্ন গ্রামে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সদস্যরা।
শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ইমানি দায়িত্ব। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবন যাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ।
এ জন্য জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।
এদিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও হুডি জ্যাকেট পেয়ে খুশি পরিবার গুলো। তারা সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাজীগঞ্জ রেলস্টেশন সহ উপজেলার বিভিন্ন গ্রামে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সদস্যরা।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি ইয়াসিন বরকন্দাজ, সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মো. রনি, সদস্য মাহবুব আলম নিশান, রাজু মির্জা, মো. ইউসুফ প্রমুখ।
উল্ল্যেখ, সংগঠনটি ২০২২ সাল থেকে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সেলাই মেশিন, হুইল চেয়ার, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ উপহার বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখেন সংগঠনের সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital