শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘুমহীন অর্ধ শতাধিক গ্রামের মানুষ

চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৭ এম
চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং

চাঁদপুরের তিন উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে।

ডাকাতদের পাহারায় ঘুমহীন রাত পার করছেন তিন উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রামের মানুষ।

তবে পাহারা দিয়েও কোথাও ডাকাত দলের খোঁজ মেলেনি। এছাড়া কোথাও ডাকাতির কোন সঠিক তথ্যও পাওয়া যায়নি।

বুধবার দিবাগত রাত ১২ টার পর থেকে জেলার কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাত ঢুকেছে, সবাইকে সর্তক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়।

Model Hospital

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই গ্রামে ডাকাত ঢুকেছে বলে পোস্ট করেছে। তবে পুলিশ বলছে, সবই গুজব। কোথায় কখন ডাকাত ঢুকেছে সেটাও স্পষ্ট কেউ বলতে পারছেন না।

শাহরাস্তি ভোলদিঘীর বাসিন্দা নুরে জান্নাত বলছেন, ‘চারদিকে ডাকাত ডাকাত শুনতেছি, কিন্তু কোন জায়গায় ধরা পড়ে না। আমাদের মসজিদেও মাইকিং করে সতর্ক থাকতে বলা হচ্ছে বার বার। তবে মনে হচ্ছে সব গুজব।’

শাহরাস্তি উপজেলা থেকে কেউ কেউ ফেসবুকে লিখেছেন, শাহরাস্তিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগীতা করার অনুরোধ। অপরিচিত কাউকে দেখলে অবগত করুন সংশ্লিষ্ট থানাকে’।

ওই উপজেলার খিলাবাজার, বিজয়পুর, দেবকরা, মালোরা, নাহারা, পাথৈর, হোসেনপুর, গ্রামে মাইকিং করা হয়েছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলার বলিয়া, বেলঘর, লাওকোরা, টংগীরপাড়, হাড়িয়াইন, হাটিলা, গন্ধর্ব্যপুর ও কচুয়া উপজেলার আকানিয়া- নাছিরপুরসহ একাধিক গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়েছে। তবে মাইকিং করে মসজিদ কর্তৃপক্ষ পাশের গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সর্তক থাকার আহ্বান করেন।

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে একজন দাবি করেন, কচুয়া উপজেলার সাচার হাতিরবন্দ গ্রামে মঙ্গলবার ডাকাতি হইছে। তাদের নগদ ৪ লক্ষ টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।

তবে, কচুয়া থানা অফিসার ইনচার্জ এমএ হালিম রাতেই তার ফেসবুকে লিখেছেন, ‘কচুয়ায় কোথাও কোন ডাকাতির ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। তবে শীতকালে সবাই সতর্ক থাকবেন। এলাকায় নিজেরা পাহারার ব্যবস্থা করতে পারেন।

কচুয়া থানা পুলিশ সব সময়ই পাশে আছে।’

ফেসবুকে একই বার্তা দিয়েছেন হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা অফিসার ইনচার্জও।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital